মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা.....


ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন----

তিনটি জিনিস শরীরকে অসুস্থ করে.......

(১) অতিরিক্ত কথা বলা

(২) অতিরিক্ত ঘুমানো

(৩) অতিরিক্ত খাওয়া

চারটি জিনিস শরীরকে ধ্বংস করে......

(১) দুশ্চিন্তা

(২) রাত জাগা

(৩) দুঃখ

(৪) ক্ষুধা 

চারটি জিনিস যা চেহারা শুষ্ক করে দেয় এবং আনন্দ ও সম্মান দূর করে দেয়.......

(১) মিথ্যা বলা

(২) দাম্ভিকতা

(৩) জ্ঞান ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা

(৪) অম্লীলতা

চারটি জিনিস যা সম্মান এবং চেহারার আনন্দ ফিরিয়ে আনে......

(১) তাকওয়া

(২) সত্যবাদিতা

(৩) উদারতা

(৪) আত্মসম্মান

চারটি জিনিস যা রিযিক নিয়ে আসে......

(১) রাতের সালাত

(২) সূর্যোদয়ের পূর্বে বেশী বেশী আল্লাহকে স্মরণ করা

(৩)  ক্রমাগত দান খয়রাত করা

(৪)  দিনের শুরুতে এবং দিনের শেষে আল্লাহ্'র যিকির

চারটি জিনিস যা রিযিকে বাধা দেয়......

(১) সকালের প্রথমাংশে ঘুমানো (ফজরের পর) 

(২) সালাতের ঘাটতি/অভাব

(৩) অলসতা

(৪) বিশ্বাসঘাতকতা

ঈমান বিনষ্টকারী কাজসমুহ.......

(১) কোন প্রকার (বড়) শিরকে লিপ্ত হওয়া।

(২) নিজের এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী জ্ঞান করা।

(৩) অমুসলিমদের অবিশ্বাসী মনে না করা।

(৪) মুহাম্মদ (সা.) যা নিয়ে এসেছিলেন, তার চেয়ে উন্নততর কোন জীবনব্যবস্থা বা পথ-নির্দেশনা রয়েছে এমন মনে করা।

(৫) দ্বীনের (ইসলামের) অবিচ্ছেদ্য কোন অংশকে অপছন্দ করা যদি বাস্তবে বা বাহ্যিকভাবে কেউ তা পালন করেও - থাকে।

(৬) দ্বীনের কোন বিষয় বা তা পালনকারীদের নিয়ে হাসি-ঠাট্টা বিদ্রুপ করা।

(৭) যাদু-টোনা করা।

(৮) অবিশ্বাসীদের সমর্থন করা এবং তাদের প্রতি আনুগত্য

(৯) কারো কারো শরিয়ত না মানলেও চলে এমন বিশ্বাস পোষণ করা৷

(১০) দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি না শেখা ও না প্রয়োগ করার মাধ্যমে দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়া।

(১১) দ্বীনের অবিচ্ছেদ্য কোন অংশকে অস্বীকার করা।

(১২) (কারো কারো মতে) সালাত পরিত্যাগ করা, তবে সকল আলেম এমন মনে করেন না।


Post a Comment

0 Comments