ইসলামিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণ ।
আল্লাহরাব্বুল আলামীন সুন্দর এবং সব বিষয় সুন্দর হওয়াকে পছন্দ করেন। আল্লাহতায়ালা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং ইসলাম ধর্মের অধীনে থাকতে বলেছেন। কোরআন শরীফে আল্লাহপাক ইরশাদ করেন, ‘নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম’। ইসলাম শন্তির ধর্ম। শান্তি প্রতিষ্ঠার ধর্ম। জুলুম, নির্যাতন, অন্যায় অত্যাচার, অরাজকতা, দুর্নীতি ইত্যাদি ইসলাম কখনই সমর্থন করে না। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্যই ইসলামের আবির্ভাব। একটা সমাজকে সুন্দর করতে ইসলাম ধর্মের কোনো বিকল্প নেই। এজন্য প্রয়োজন ইসলামিক জ্ঞান। জ্ঞানী ও বিবেকবান ব্যক্তিত্বসম্পুর্ন সমাজ গঠনেই আমাদের ভিশন।
0 Comments