দুবাই কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তাকরীম

 

হাফেজ সালেহ আহমদ তাকরীম (১৪)

সালেহ আহমেদ আফরিন বাংলাদেশের একজন কুরআন হাফেজ।  তাকরীম ২০০৮ সালের ৩১ ডিসেম্বর টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদ্রা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা হাফেজ আব্দুর রহমান পেশায় একজন মাদ্রাসার শিক্ষক এবং মা একজন গৃহিণী। তিনি নয় বছর বয়সে কুরআনের উপর হাফেজ হন। ১১১ টি দেশের মধ্যে তিনি কুরান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন। 

তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক হয় শুরু থেকেই তিনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হন। বর্তমান মিরপুর একে অবস্থিত মারকাজুল ফাজিল কুরআন আল ইসলামী মাদ্রাসায় পড়াশোনা করতেছেন। এছাড়াও শুরুতে তিনি তার বাবার মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেন। তুমুল এ মেধাবী ছাত্র শুরু থেকেই আরবির উপর বিশেষ দক্ষতা অর্জন করেন।

বিশেষ কিছু অর্জনসমুহ

  1. ২৬তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ত্রিশ হাজার প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন (বাংলাদেশ, ফেব্রুয়ারি ২০২২)
  2. ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন (ইরান, মার্চ ২০২২)
  3. আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন (লিবিয়া, মে ২০২২)
  4. পবিত্র কুরআনের আলো বিজয়ী (বাংলাদেশ, ২০২০)
  5. ২তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন (সৌদি আরব, সেপ্টেম্বর ২০২২)
  6. ২০২২ সালে সৌদিতে তৃৃতীয় হওয়াকে কেন্দ্র করে তাকে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমবারের মত কোন হাফেজকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়া হয়।
  7. সৌদি দূতাবাস ও রাষ্ট্রদূত থেকেও শুভেচ্ছা অভ্যর্থনায় ভূষিত হন তাকরীম।
  8. ২৬ তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩-এ প্রথম স্থান অধিকার করেন (দুবাই, ৪ এপ্রিল ২০২৩)
  9. তাকরীমের বিশ্বজয়ে বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশী ইসলামিক স্কলার মিজানুর রহমান রহমান আজহারীসহ অসংখ্য ব্যক্তিবর্গ স্ট্যাটার্সে অভিনন্দন জ্ঞাপন করেন।

Post a Comment

0 Comments